ব্রেকিং নিউজ
রংপুর পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলা, এনডিইএ নেতার তীব্র নিন্দা ও প্রতিবাদ পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও গুলিবর্ষণ, আহত ৫ পঞ্চগড়ে রাত ও সকালের বৃষ্টিতে কাটা ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় প্রান্তিক কৃষকরা পাবনার ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ৫ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে রাজপথে নামছে এনসিপি, ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভের ঘোষণা বিপদে পড়লেই জনগণকে মনে পড়ে!’—তারেক রহমানের ঐক্যের ডাক নিয়ে মুন্নী চৌধুরীর বিস্ফোরক মন্তব্য
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫/১১/২০২৬, ৯:৪৯:২৮ AM

রংপুর পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলা, এনডিইএ নেতার তীব্র নিন্দা ও প্রতিবাদ

রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের (এনডিইএ-এনসিপি) রংপুর বিভাগীয় সম্পাদক নূর মোহাম্মদ হাসান অভি। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের (এনডিইএ-এনসিপি) রংপুর বিভাগীয় সম্পাদক নূর মোহাম্মদ হাসান অভি। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

এক প্রেস বিবৃতিতে নূর মোহাম্মদ হাসান অভি বলেন, রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫ সালে প্রশাসনিক অনুমতি না পাওয়ায় কোনো বিভাগেই নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি।তিনি জানান, ২০২৬ সালে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পুনরায় নবীনবরণ অনুষ্ঠানের উদ্যোগ নিলে উভয় শিফটের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসের মাঠে একসঙ্গে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। বরং পৃথক শিফটে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত জানানো হয়। এ বিষয়ে শিক্ষার্থীরা একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করেও কাঙ্ক্ষিত সমাধান পাননি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ২১ নভেম্বর অধ্যক্ষের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে শিক্ষার্থীদের উদ্দেশে অশালীন, কুরুচিপূর্ণ ও হুমকিমূলক মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় অধ্যক্ষের পেশাগত আচরণ নিয়ে প্রশ্ন ওঠে এবং শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের দাবিও জানান।এরই ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে রংপুর মহানগর ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

নূর মোহাম্মদ হাসান অভি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। কোনো মতপার্থক্য কিংবা সাংগঠনিক বিরোধের কারণে শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি হামলার ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং নবীনবরণ অনুষ্ঠানসহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও অধিকারকে যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হবে জ্ঞানচর্চা, অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ পরিবেশের কেন্দ্র। শিক্ষার্থীদের কণ্ঠরোধ, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিক নির্যাতনের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে না। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।